সকাল থেকেই তোমরা ভাবছিলে আমি অন্ধকার নিয়ে কিছু বলি
তখন সূর্য উঠছিল
সরলরেখার উপরে মন
আস্তে আস্তে টুকরো হয়ে যাওয়া নিঃশেষ গুলো এখন দক্ষিণদিকে
তোমাদের ভালোবাসার জন্য অনেক মেঘ আমি শেয়ার করলাম
মাথায় সেই সীমিত অক্ষরগুলো যা এতকাল আমাকে ভাবনা শেখাতো
এখন বেদখল হয়েছে
কান্নাকে একটু টুইস্ট করে দেখলাম
সমস্ত দুঃখই আসলে হাওয়া-মোরগ
সমাধানের বাইরে আর নতুন করে কী বলব
যত ইচ্ছা গুন করে যাও আমায আমায়
মরমের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাব
তখন আয়নাতে যেন মনখারাপ দেখো না

No comments:
Post a Comment