গাড়িটা একটা কুকুরের মতো যেন রাস্তার গর্ত শুঁকে শুঁকে চলছে
কোথাও কোথাও এমন ভাবে দাঁড়িয়ে পড়ছে যেন প্রবল পটির নিন্মচাপ
অনেকটা সময় ব্যয় করেই তোমার কাছে এলাম, মূল্যহীন তুমি আজ অমূল্য
বুকের মাঝে মুখ রেখে যে কালো তিলে ঠোঁট উদ্ভ্রান্ত
বুঝিনি তা আসলে চামড়া পোড়ানো ট্যাটু তিল নয়
যে নরম আদর ছিলো বিছানা পাতা রোদে তা ভালোবাসা নয়
যা কিছু বলা যা কিছু করা সব যেন দুই সেয়ানের দ্বৈতশাসন
পুতুল হীন আমরা পুতুল সেজে এক বেঁচে থাকার খেলায়...

No comments:
Post a Comment