আমি এমনি এমনি বলেছিলাম যাবো
সত্যি কি আর যেতাম না কি চলে?
বুঝিনি তোমার তাড়া ছিল
বসে ছিলে এর ই মওকায়
দিব্যি একবাক্যে লুফেছ এই চান্স
দরজা খুলে বললে, আচ্ছা বেশ
দেখেশুনে সাবধানেতে ষেও
নেক্সট নাম্বার লাগিও ঠিকঠাক
কিন্তু আমি কতদূর বোকা হাবা ?
মানবোই না সত্যি যেতে হবে
মানলেও বা, আমি কি ফুটবল?
যার যেমন ইচ্ছে, লাত্থাবে?
তাই গোলপোস্টে বল দিয়েছি ঠেলে
সেমসাইডে হারই হল নয়
নতমস্তক ক্যাম্পে ফিরে যাব
তোমার যুদ্ধ জয়ের সেলিব্রেশন শেষে

চমৎকার
ReplyDelete