বারোয়ারি রাত তোর
মালকোষ গলা ছুঁলে
ফালি চাঁদে কাব্য
খাতায় রামধনু পাহাড়
নিলামি সে রাতে
এক দল ঘোড়া
দেয়াল জুড়ে ছুটছে
আকাশ ছিল মেঘাচ্ছন্ন
স্নায়ু সংকেত কাছঘেঁষা
রঙ পেন্সিলে দুঃশাসন
শরীর ঘিরে মশাল
বস্ত্র হরনের আগেই
উন্মুখ গ্রাফিক্স মুদ্রায়
কাঁধ কোমর জড়িয়ে
করসেট বন্দী অডিটোরিয়াম ...
No comments:
Post a Comment